বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি :

বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম সদর উপজেলায় শিশুদের মাঝে আম গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিশু ও যুব ফোরাম, কুড়িগ্রাম সদর এর আয়োজনে মঙ্গলবার (৩ জুন) মাদার তেরেসা শিশু বিদ্যালয় মাঠে এসব গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন। এছাড়াও ওয়ার্ল্ড ভিশন কুড়িগ্রাম অফিসের ভারপ্রাপ্ত এপি ম্যানেজার সঞ্জিব গাইন, মাদার তেরেসা স্কুলের প্রধান শিক্ষিকা জোবাইদা সুলতানা রেশমা, স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার মনি দিও, প্রোগ্রাম অফিসার মারিও মার্ডি, এডমিন ও ফাইন্যান্স অফিসার পলাশ রায় সহ সদর উপজেলা শিশু ও যুব ফোরাম এর সদস্যরা।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন কুড়িগ্রাম সদরের এর ১৬০ জন নিবন্ধিত শিশুদের মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়। এবং মাদার তেরেসা স্কুল মাঠে আম গাছের চারা রোপন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন।

মঙ্গল বার, ০৩ জুন ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like