

মোঃ জাকির হোসেন :
চাঁদপুর থেকে প্রকাশিত শিল্প সাহিত্যের ছোট কাগজ শব্দছায়া আত্মপ্রকাশ হয়েছে। ৩০ মে এ সাহিত্য ছোট কাগজটির সম্পাদনা শেষ করে এর কপি প্রকাশিত হয়েছে।
গণমাধ্যমকর্মী সজীব খানের সম্পাদনায় সাহিত্যের এ ছোট কাগজটি দীর্ঘদিন একুশ নামে প্রকাশিত হয়েছে। দীর্ঘ পথ চলার পর, পাঠক ও লেখকদের পরামর্শক্রমে একুশ নামটি পরিবর্তন করা হয়েছে।

সাহিত্যের এ ছোট কাগজটি এখন থেকে নিয়মিত শব্দছায়া নামে প্রকাশিত হবে, এজন্য সকল লেখক ও শুভানুধ্যায়ীদের পূর্বের মত সার্বিকভাবে সহযোগীতা করার জন্য সম্পাদনা পর্ষদ থেকে অনুরোধ করা হয়েছে।
সাহিত্যের এ ছোট কাগজে এ সংখ্যায় প্রচ্ছদ অলংকন করেছেন গণমাধ্যমকর্মী, লেখক গীতিকার কবির হোসেন মিজি, সহকারী সম্পাদনায় ছিলেন সাহিত্য সমাজের সম্পাদক মোঃ জাকির হোসেন, আলেয়া বেগম মুন্নী, অক্ষর বিন্যাস ও মুদ্রণ করা হয়েছে বাবুরহাট ডিজিটাল কম্পিউটার সেন্টার থেকে।
শিল্প সাহিত্যের ছোট কাগজে এ সংখ্যায় যাদের লেখা প্রকাশিত হয়েছে কাজী শাহদাৎ, কাদের পলাশ, মোহাম্মদ ফরিদ হোসেন, পিযুষ কান্তি বড়–য়া, কবির হোসেন মিজি, মিজানুর রহমান রানা, এম আর হারুন, রোজী সাজ্জাত, জিএম মহসিন, জান্নাতুল মাওয়া, ইয়াসমিন আক্তার, ইমাম হোসাইন, অ্যাডঃ হান্নান কাজী, রাবেয়া আক্তার, খতেজা মাহবুব, চাঁদপুরে যাদের জন্মছিল (সংগৃহিত), ইসরাত জাহান কেয়া, উজ্জ্বল হোসেন, বিভিন্ন বিষয়ে চিত্রাংকন করেছেন লতা আক্তার, খাদিজা আক্তার, লামিয়া আক্তার, সুরমা আক্তার।
শিল্প সাহিত্যের ছোট কাগজ শব্দছায়া পরিবারের পক্ষ থেকে সকল লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বিগত দিনের মত আগামীতে লেখা বিজ্ঞাপন দিয়ে সহযোগীতা করার জন্য অনুরোধ করা হয়েছে।
মঙ্গল বার, ০৩ জুন ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











