

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জের পৃথক পল্লীতে ৩ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে আজিজল হকের স্ত্রী রেজিয়া বেগম (৫৫) বিদ্যুৎস্পৃষ্টে নিজ বাড়িতে মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, রেজিয়া বেগম রান্নার কাজ করতে গিয়ে ঐ ঘরেই বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে সোমবার (২ জুন) রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামে সুমন মিয়া (১৮) নামে এক কিশোরের সেচপাম্পঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেন স্থানীয়রা। সুমন মিয়া ঐ গ্রামের আলম মিয়ার ছেলে।
বাড়ির পাশের একটি সেচপাম্প ঘরের ধর্ণার সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় সুমন মিয়ার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। সে প্রেম ঘটিত কারণে রাতের কোন এক সময় সবার অলক্ষে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, একই দিনে উপজেলার হরিপুর ইউনিয়নের চর-গেন্দুরাম গ্রামে আজেনা বেগম (৩৫) নামে এক গৃহ-বধূর নিজ শয়নঘরের ধর্ণার সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন স্থানীয়রা। আজেনা বেগম ঐ গ্রামের ফুল মিয়ার স্ত্রী।
ইউপি চেয়ারম্যান মোজহারুল ইসলাম জানান, আজেনা বেগম দীর্ঘদিন থেকে মনসিকভাবে অসুস্থ্য ছিল। এসব ঘটনায় পুলিশ মৃতদেহগুলোর পৃথক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেছে।
থানায় পৃথক ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মঙ্গল বার, ০৩ জুন ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











