মনোহরদী বাসস্ট্যান্ডে জমে উঠেছে গরুর বিশাল হাট, ঈদের আগে শেষ বাজারে ভিড় ক্রেতা-বিক্রেতার

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ডে ঈদুল আজহার পূর্বে জমে উঠেছে গরুর বিশাল হাট। নবনির্মিত আন্ডারপাসের উপরে বসা এই হাটে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতা-বিক্রেতার মিলনমেলায় জমে উঠেছে পুরো বাজার এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের আগে এটিই এই এলাকার শেষ গরুর হাট হওয়ায় উৎসাহ-উদ্দীপনার কোনো কমতি ছিল না। নানান প্রান্ত থেকে আসা বড় বড় গরু, মাঝারি ও ছোট গরুতে পরিপূর্ণ হয়ে উঠেছে বাজার।

হাটের সার্বিক নিরাপত্তা ও তদারকির দায়িত্বে ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, এবং মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার। পুলিশ প্রশাসনের বিশাল একটি ফোর্স বাজারে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।

এছাড়া বাজারের পরিবেশ পর্যবেক্ষণে ছিলেন মনোহরদী প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর এবং সাংবাদিক ফোরামের সভাপতি মো. হারুনুর রশিদ।

এদিকে, বাজার ঘুরে দেখা গেছে—দাম আগের তুলনায় অনেকটাই কমেছে। মুহূর্তেই মুহূর্তেই দাম কমছে বলে জানিয়েছেন অনেক ক্রেতা। কেউ কেউ জানিয়েছেন, “দাম এখন আমাদের সাধ্যের মধ্যে চলে এসেছে, তবে ভালো গরুর সংকট কিছুটা রয়েছে।”

অপরদিকে বিক্রেতারা বা বেপারীরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি—“যে দামে গরু কিনে এনেছি, সেই দামও উঠছে না। অনেকেই লোকসান দিয়েই গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন।”

সব মিলিয়ে ঈদের আগে শেষ বাজারটি জমজমাট হলেও ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষের মাঝেই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

বুধ বার, ০৪ জুন ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like