মেহেরপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঐতিহ্যবাহী ছাগলের হাট

মেহেরপুর প্রতিনিধি :

ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে মেহেরপুর সদরের বারাদী বাজারের ঐতিহ্যবাহী ছাগলের হাট। বিশ্বখ্যাত ব্ল্যাকবেঙ্গল জাতের ছাগলের খোঁজে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা আসছেন জেলার এই শতবর্ষী হাটে। শুধু ব্ল্যাকবেঙ্গলই না, এবার হাটে উঠেছে রাম ও যমুনাপাড়ি জাতের বড় বড় ছাগল।

শনিবার হাটে আগত ক্রেতাদের নজর কেড়েছে ৮০ কেজি ওজনের কালা মানিক (যমুনাপাড়ি জাত) ও ৬০ কেজির চিত্রা (রাম জাত) ছাগল। সপ্তাহের শনি ও মঙ্গলবার এই দুদিন বারাদীতে বসে ছাগলের হাট। দুইদিনে প্রায় দেড় কোটি টাকার লেনদেন হয় হাটে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশালসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ছুটে আসছেন ঐতিহ্যবাহী বারাদী ছাগলের হাটে। ঢাকাতে কালো আর চট্টগ্রাম অঞ্চলে লাল রংয়ের ছাগলের চাহিদা বেশি।

শনিবার হাটে গিয়ে দেখা যায়, ৮ হাজার থেকে শুরু করে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ছাগল উঠেছে হাটে । তবে মাঝারি ধরনের ছাগলের ক্রেতা বেশি। বড় ও দৃষ্টিনন্দন ছাগলের ক্রেতাও রয়েছে বেশ। যা বেশির ভাগই যাচ্ছে ঢাকার ব্যবসীকদের কাছে। ব্যবসায়ীরা ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ এখানে আসছেন কোরবানির ছাগল কিনতে। দাম নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতারাও। তবে বিক্রেতারা বলছেন ক্রেতা ছাড়া ছাগল উঠেছে বেশি। কাঙ্ক্ষিত দাম পাওয়া যাচ্ছে না।

ঢাকা থেকে আগত ব্যবসায়ী আব্দুর সাহারুল ইসলাম, কোরবানির সময় এ অঞ্চলের হাটে প্রচুর ছাগল আমদানি হয়। আমরাও এখানে আসি ছাগল কিনতে। এখানে সারা বছরই ছাগল পাওয়া যায়। তবে ঈদের আগে ভালোমানের ছাগলের সমারোহ থাকে। বড় জাতের ছাগলের চাহিদা বেশি ঢাকাতে। যাত্রাবাড়ী হাটে তোলা হবে ছাগল গুলো।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে আসা ছাগল ব্যবসায়ী হামিদুল ইসলাম বলেন, হাটে সব ধরনের খাসি উঠছে। দাম ৭-৮ হাজার টাকা থেকে ১ লাখেরও বেশি দামের ছাগল উঠেছে হাটে। এবছরে ছাগলের আমদানি গতবছরের তুলনায় দ্বিগুণ । দামও ক্রেতাদের নাগালের মধ্যে। তবে আমরা আশানুরূপ দাম পাচ্ছি না।

ছাগল কিনতে আসা ক্রেতা হাসান আলী জানান, ১৪ থেকে ১৫ হাজার টাকা দামের ছাগল কিনতে এসেছিলাম। বাজেট বাড়িয়ে ১৮ হাজার টাকা দামের ১৭-১৮ কেজির একটি ছাগল কিনেছি।

বারাদি হাটের ইজারাদার সোহেল রানা বলেন, এখন প্রতি হাটে ৮ থেকে ১০ হাজার ছাগল আমদানি হচ্ছে। জেলা ও জেলার বাইরের ব্যাপারীরা আসছেন তুলনামূলক সস্তায় ছাগল কিনতে পারছেন। বেচা-কেনাও বেশি। প্রতি হাটে ৭০-৮০ লাখ টাকার কেনাবেচা হচ্ছে। কোরবানির আরো কিছুদিন বাকি আছে। আশা করছি বেচাকেনা কোটি টাকা ছাড়াবে। তাছাড়া বাহির থেকে আগত ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। বসানো হয়েছে ওজন পরিমাপক যন্ত্র এবং ভেটেনারী মেডিকেল ক্যাম্প।

বুধ বার, ০৪ জুন ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like