হোসেনপুরে গরু নিয়ে বাড়ি ফিরার পথে নদীতে ডুবে যুবকের মৃত্যু

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে হাটে বিক্রয় করা কোরবানির গরু নিয়ে বাড়ি ফিরার পথে নদীতে ডুবে কবির খাঁন নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার (৩ রা জুন) সন্ধ্যায় উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজীপুর গ্রামে বয়ে যাওয়া ভ্রহ্মপুত্র শাখা নদীতে এ ঘটনা ঘটে। নিহত কবির খাঁন একই এলাকার মৃত হাবিবুর খাঁনের ছেলে।

স্থানীয় সুত্রে জানাযায়, ওইদিন বিকেলে হাজীপুর বাজারে গরুর হাটে গরুটি নিয়ে যান কবির খাঁন৷ ক্রেতার সাথে গরুটি কোরবানির আগের দিন পর্যন্ত লালন-পালন করার শর্তে বিক্রয় করেন। বিক্রেতা গরুটি নিয়ে নদীর তীরবর্তী রাস্তা দিয়ে বাড়ি ফিরার পথে হঠাৎই গরুটি ব্রহ্মপুত্রের শাখা নদীতে লাফ দেয় ৷

হাতে থাকা গরুর দরির টানে কবির খাঁনও নদীতে লাফ দেয় ৷ কিছুক্ষণ পর গরুটি সাতরিয়ে তীরে আসলেও কবির খাঁন উঠতে না পেরে পানিতে তলিয়ে যায়। পরে পথচারিরা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গল বার, ০৩ জুন ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like