আজ বিশ্ব বাবা দিবস, ভালো থাকুক পৃথিবীর সকল বাবা

মোঃ শফিকুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি।

বাবা শুধু একটি সম্পর্ক নয়, এটি একটি আশ্রয়, এক নির্ভরতার নাম। তিনি সবসময় সামনে থাকেন না, কিন্তু তাঁর ছায়া পড়ে আমাদের প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি স্বপ্নে। বাবার ভালোবাসা মায়ের মতো প্রকাশ্য নয়, কিন্তু তার গভীরতা অনেক বেশি। সেই ভালোবাসা লুকিয়ে থাকে প্রত্যেকটি পরিশ্রমের ঘামে, প্রত্যেকটি চিন্তিত চোখের কোণে। আমরা যখন ঘুমিয়ে পড়ি, তখনো তিনি জেগে থাকেন আমাদের ভবিষ্যতের চিন্তায়।

আজ রবিবার, ১৫ জুন ‘বিশ্ব বাবা দিবস’। প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্ববাসী বাবা দিবস হিসেবে এই দিনটিকে বিশেষভাবে পালন করে থাকে। বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে বাবা দিবস পালনের প্রচলন শুরু হয়। পৃথিবীর সব বাবাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকেই যার যাত্রা শুরু হয়েছিল।

বাবা হচ্ছেন মানবজীবনের সুশীতল ছায়াতলে আগলে রাখা এক মহান ব্যক্তি বা জীবন চলার ক্ষেত্রে ছাতা স্বরুপ আশ্রয়স্থল। একজন মানুষের জীবনের প্রথম ‘সুপার হিরো’ হিসেবে বেশিরভাগ মানুষই নিজের বাবার কথা উল্লেখ করেন।

বাবার কথা বলতে গিয়ে অনেকেই বলেন, বাবা হলেন সেই বটবৃক্ষ, যা রোদ, বৃষ্টি কিংবা ঝড়ে সন্তানকে আগলে রাখে পরম মমতায়। বাবা-মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আলাদা কোনও দিবসের প্রয়োজন হয় না। তবে বিশেষ একটি দিনে যদি খানিকটা সময় তাদেরকে নিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আলাদা করে কিছু স্মৃতিচারণ করে রাখা যায়, তবে তাতে ক্ষতি কী? তবে মা দিবস বাবা দিবস পালন করতে কোনো বিশেষ দিনের প্রয়োজন হয়না। একজন সন্তান তাদের ভালোবাসার মাধ্যমে প্রতিটি দিনকেই বিশেষ দিন হিসেবে গণ্য করে তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে পারে।

অনেক বছর ধরেই শুধু মা দিবস পালন করার রীতি ছিল কিন্তু হঠাৎ আমেরিকার বিশেষ এক ঘটনার প্রেক্ষিতে বাবা দিবস উদযাপনের বিষয়টি তারা উপলব্ধি করে। তারা উপলব্ধি করল যে, মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল এটা বোঝানোর জন্যই এই দিবসটি পালন করা প্রয়োজন। আর তখন থেকেই বাবা দিবস উদযাপনের যাত্রা শুরু হয়।

বিশ্বের বিভিন্ন দেশে এ দিবসটি ভিন্ন ভিন্ন দিনে পালন করা হয়। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে বাবা দিবস পালন করা হয় জুন মাসের তৃতীয় রবিবার। দক্ষিণ আমেরিকায় দিবসটি পালিত হয় ১৯ মার্চ। আর অস্ট্রেলিয়া ও ফিজিতে পালন করা হয় সেপ্টেম্বর মাসের প্রথম রবিবার।

বাবার প্রতি ভালোবাসা প্রকাশের এই বিশেষ দিবসে সন্তানরা বাবাদের কোনও না কোনও উপহার দিতে পছন্দ করে। বিশ্বের অনেক দেশে ঘটা করে বাবা দিবস উদযাপন করা হয়। সমাজ, সংস্কৃতি, দেশভেদে উদযাপনে কিছুটা বৈচিত্র্য দেখা যায়। কোনও দেশে হয়তো সন্তান বাবাকে ফুলের তোড়া, কার্ড এবং বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানায়, আবার কোনও দেশে নেকটাই, টুপি, মোজা ও বিভিন্ন স্পোর্টস সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানায়।

‘প্রবাদে আছে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না’। প্রবাদটি সত্যিই বটে – কারণ আমরা বাবা জীবিত থাকলে তাদের কাছ থেকে পাওয়া আদর, ভালোবাসা, স্নেহ মায়া, মমতা কখনোই মন থেকে উপলব্ধি করতে পারিনা।

শৈশবে বাবা যখন আদর করতেন তখন মনে হতো বাবাই আমার পৃথিবীর সব। আবার অন্যায় করলে যখন শাসন করতেন তখন মনে মনে তার প্রতি অনেক রাগ ও ঘৃণা জন্মাত।

রোববার, ১৫ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy