

কত দূর উড়ে যেতে পেরেছি-
তোমার খোলা চুলের ডানায় শুধু জানে পথের চিহ্ন
আমি দুপায়ে হেটে হেটে পাখির চোখডানায়
তোমার অবয়ব ভাস্কর গড়েছি।
শালিখ গ্রামে পৌঁছে সীমানা কেনেছি জারুল বৃক্ষতলে,আমার ঠিকানা ফিরে আসে পাখির
অবয়বে তোমার খোলা চুলে।

আমার চৌহদ্দি তাই হয়ে যাচ্ছে কেবল গ্রাম খামার; গন্ধরাজ ফুলের মায়াজাল,প্রিয়তম মূর্ছনা সুর পরিযায়ী চিরন্তন আমোদ ঘর।
আমি অবশ্য একটি গ্রাম কিনেছি
পাখির পালকে আকাশের বিস্তৃত নীলে
অবাধ্য রোদের আলো দিয়ে।
সাদা বকের ফিরে আসা ক্লান্ত ডানায়
আমার বাড়ি হবে।
বৃষ্টিতে অবিশ্রান্ত ভিজতে থাকা কাক
তার গম্ভীর ঠোঁট বৃষ্টির জলে আচ্ছন্ন পৃথিবী
বৃক্ষের আদর জলশব্দ ডেকে যায় আমাকে।
আমি এমন বিরহী দোলাচল প্রহরে-
পড়বো কবিতা,অখন্ড অবসরে।
তুমি না হয় সন্ধ্যা মাগরিব আলো জেলো হারিকেনে।
রোববার, ১৫ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন










