বাবা নামের মানুষটি

মোহাম্মদ সাফ‌ওয়ান মুহতাসিম আদিব

বাবা হলো এক অনুপ্রেরণার শক্তি
যেন কোনো দৈব বল।
তাঁর গুণের সমষ্টি অতুল
যেন প্রাণ-দানকারী জল।

ছোট বেলা থেকে বড় হওয়া পর্যন্ত
আমাকে সাহায্য করেছে।
আমাকে দেখে-ভাল করতে
কতই না ক্লেশে পড়েছে।

যখন আম্মু ছিল না পাশে
আব্বুই ছিলো ভরসা
বুঝতে দেয়নি মায়ের অভাব
পূরন করেছেন মনের আশা।

এখনো কঠোর পরিশ্রম করে
পরিবারের অর্থ জোগাড় করে।
পরিশ্রমের জন্য ক্লান্ত হয়ে মাথা হয় গরম
বাসায় এসে রাগের বসে চিল্লা-চিল্লি করেন চড়ম।

এটাই স্বাভাবিক,এটা কোনো উদ্ভট কিছু নয়
কষ্ট করলে সবার‌ই মাথা একটু গরম হয়।

আব্বু তোমার এতো গুণ লিখে হবে না শেষ
তোমার কাছেই খুঁজে পাই আমি
ভালোবাসার আবেশ।
বাবা দিবসে তোমার প্রতি রইলো অনেক প্রীতি
আমার কবিতা তোমার জীবনে হয়ে থাকুক স্মৃতি।

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

 

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy