সাতক্ষীরায় নিখোঁজের ৪ দিন পর মাছের ঘের থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জি এম শরিফুল ইসলাম সানু, সাতক্ষীরা :
সাতক্ষীরা জেলার কলারোয়ায় নিখোঁজের চার দিন পর মিললো ইমরান হোসেন (২৭) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকালে উপজেলার কাজিরহাট কলেজের সামনের একটি মৎস্য ঘের থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত ইমরান হোসেন উপজেলার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে। পেশায় রাজমিস্ত্রি ছিলেন তিনি।

নিহতের স্বজনরা জানান, ২৪ আগস্ট সকালে ইমরান বাড়ি থেকে বের হওয়ার পর তার কোনো খোঁজ মেলেনি। দুই দিন পর, ২৬ আগস্ট পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ইমরানের মা আমেনা বেগম দাবি করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, ২৪ আগস্ট থেকে ইমরান নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয় গ্রামপুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা মনে করছি এটি হত্যাকাণ্ড। তবে কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে বের করা হবে।

পরিবার ও এলাকাবাসী দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের শাস্তি দাবি করেছেন।

 

বুধবার, ২৭ আগস্ট ২০২৫

 

শেয়ার করুন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy