

নিজস্ব প্রতিবেদক :
নানা আয়োজনের মধ্য দিয়ে মানবিক সংগঠন আলোর দিশা সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, রক্তদাণ কর্মসূচি, আলোচনা সভা, ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, দোয়ার মাহফিল, পবিত্র কোরআন শরিফ প্রদান, সর্বচ্চ রক্তদাতা, এবং সর্বচ্চ একটিভ মেম্বারকে সম্মাননা স্মারক প্রদান, ছিন্নমূল অসহায় পথচারীদের মাঝে খাবার বিতরণ ও কেককেটে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাগর বিশ্বাস, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মিথুন, সহ সংগঠন এর সকল নেত্রী বৃন্দ ও সদস্য বৃন্দ, এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন মানবিক ও সামাজিক শ্রেণি-পেশার মানুষ। সংগঠনের সভাপতি সাগর বিশ্বাস তার বক্তব্যে সমাজের উদার ও মানবিক হৃদয়ের মানুষকে আলোর দিশা সংগঠন এর পাশে থাকার অনুরোধ জানান।
প্রসঙ্গ: জেগে ওঠো যুবক তুমি জাগুক যুব শক্তি, যুব শক্তি জাগলে হবে দারিদ্র্যতার মুক্তি।
এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে ২০১৮ সাল থেকে মানবিক পদযাত্রা শুরু করেছিলো সেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা। অনলাইন ভিত্তিক এই সংগঠনটি দীর্ঘ ৭ বছরে মানবিক কাজের মাধ্যমে ইতিমধ্যে দেশ ও দেশের বাহিরে ব্যাপক প্রশংসা অর্জন করেছে, সংগঠন এর উদ্যোগে এই পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষকে রক্তদান করেছে, এছাড়াও দরিদ্র পরিবারের কন্যা, বিবাহের সহযোগিতা, দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের লেখা পড়ার ব্যবস্থা, দরিদ্র পরিবারে বাজার ও খাদ্য সামগ্রী বিতরণ, শীত বস্ত্র বিতরণ, প্রতি রমজানে ইফতারি বিতরণ, ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ সহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি সংগঠনটি পালন করে আসছে।
শেয়ার করুন












