সকলের সহযোগিতা থাকলে চাঁদপুরে ধানের শীষ বিজয়ী হবে : শেখ ফরিদ আহমরদ মানিক

সজীব খান, চাঁদপুর :

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী রালদিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় মা‌ঠে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শনিবার (৩০ আগষ্ট) বি‌কে‌লে ইউনিয়নের ৬., ৭ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজন উ‌দ্বোধনীতে প্রধান অ‌তি‌থির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপিন নির্বাহী কমিটি, বিএনপি প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক।

এ সময় তিনি বলেন, চাঁদপুরে সকলের সহযোগিতা থাকলে চাঁদপুরসহ সারাদেশে ধানের শীষ বিজয়ী হবে, নির্বাচনের আর বেশিদিন বাকী নেই, সবাই মিলে একত্রে কাজ করে বিএনপিকে শক্তিশালী করতে হবে, জীবনের শেষ দিন পর্যন্ত ধানের শীষ করে যেতে চাই।

তিনি বলেন চাঁদপুরে ৫টি আসন পুনঃরুদ্ধার করতে হবে, এ জন্য সবাই নতুন নতুন সদস্য সংগ্রহ করতে সহযোগীতা করি,আমারা যে দ‌লের সদস‌্য হ‌বো সেই দ‌লের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসি‌ডেন্ট জিয়াউর রহমান। তি‌নি মহান স্বাধীনতার মহান ঘোষক তি‌নি ছি‌লেন যুদ্ধকালীন সম‌য়ে সেক্টর কমান্ডার ওনার না‌মের প্রমম অক্ষর দি‌য়ে ডেড‌ফোর্স গঠন করা হয়।

তি‌নি আরও ব‌লেন দেশ নেত্রী বেগম খা‌লেদা জিয়া বাংলা‌দে‌শের প্রথম নারী প্রধানমন্ত্রী। তি‌নি হ‌লেন আপোষহীন নেত্রী। সারা পৃ‌থিবী‌তে জন‌প্রিয় তরুণ নেতা তা‌রেক রহমান। আজ‌কে যারা সদ‌স‌্য ফরম দি‌য়ে সদস‌্য হই‌ তা এক সময় কা‌জে লাগ‌বে। বিএন‌পি য‌দি ক্ষমতায় আ‌সে তাহ‌লে দ‌লের সদস‌্য হি‌সে‌বে এ সদস‌্য সা‌র্টিফি‌কেট হি‌সে‌বে কা‌জে লাগ‌বে।

ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টু মিয়াজী সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ (রিপন) সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সহ-সভাপতি জসীম উদ্দিন খান বাবুল, খলিল গাজী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়কশাহজালাল মিশন , সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্ল্যাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি বারেক খান, সাধারণ সম্পাদক মমিন খান, ছাত্রদলের সভাপতি হৃদয় মাল প্রমুখ।

এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের, মহিলাদল ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy