

সজীব খান :
চাঁদপুরে বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) চাঁদপুর জেলা শাখার বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন জেলার বিভিন্ন উপজেলার এমপিওভুক্ত শিক্ষকরা ব্যাপক উপস্থিতি ছিলো।
সভায় বক্তারা এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি সমগ্র এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার আহ্বান জানান।

পাশাপাশি আন্দোলনের মুখে সরকারের পক্ষ থেকে ঘোষিত ২০ শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন দ্রুত প্রকাশের দাবিও তোলেন। বক্তারা বলেন, “প্রজ্ঞাপন বিলম্বিত হলে শিক্ষক সমাজ আবারও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”
সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একশ এক সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন বাবুরহাট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুন্সিরহাট কলেজের সহকারী অধ্যাপক ফারুক আহমেদ।
বক্তারা বলেন, দেশের প্রায় ছয় লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণের ন্যায্য দাবিতে ঐক্যবদ্ধ। সরকারের প্রতি আহ্বান জানানো হয়- শিক্ষক সমাজের এই যৌক্তিক দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের ফলে চাঁদপুর জেলার শিক্ষক সমাজ আরও সুসংগঠিত হলো বলে অভিমত ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।
এছাড়া লাউতলি শাহ আলম মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান এবং মতলব উত্তরায় ফরাজীকান্দি ওয়াকিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মোঃ ফরহাদুল হাসান ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
তারা তাদের বক্তব্যে এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি বাবুরহাট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান বলেন, নের্তত্ব আল্লাহ দান, আমার উপর যে দায়িত্ব এসেছে, সকলের সহযোগীতা নিয়ে সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করবো,সকলে সার্বিক ভাবে সহযোগীতা করলে আশা রাখি আমাদের যোক্তিক দাবিগুলো আদায় করতে পারবো।
সম্মেলনের বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল, ফয়জ আহমেদ, বদিউজ্জামান পাঠান, নুরুল ইসলাম সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
শেয়ার করুন












