

কুড়িগ্রাম প্রতিনিধি
২৬ কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) আসনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন এর পক্ষে জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে ফুলবাড়ীর কাশিপুর বাজার এলাকার সাধারণ মানুষ, খেটেখাওয়া, দিনমজুর, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পাশাপাশি এবি পার্টির নীতি, আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ শেষে সেখানে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আরও বক্তব্য দেন, দলটির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খাঁন, সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল সহ যুগ্ম আহবায়ক ফজর আলী।
এসময় জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার, ২২ অক্টোবর ২০২৫













