

সজীব খান, চাঁদপুর:
চাঁদপুরে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, টি.ও লাইসেন্স এবং সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মরকলিপি প্রদান করা হয়েছে, রবিবার ৩০ নভেম্বর সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যলায়ের সামনে তারা মানববন্ধনকরেন। মানববন্ধন শেষে তারা চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকারের কাছে বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদানে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার নেতা মোঃ তাজুল ইসলাম, মো-মনির হোসেন, বোরহান উদ্দিন, আজিম উদ্দিন, ইউসুফ খান, জাফরসহ খুচরা সার বিক্রেতা চাঁদপুর জেলা শাখার অন্যান্য সার বিক্রেতাগন উপস্থিত ছিলেন।
এ সময় খুচরা সার বিক্রেতাগন বলেন, দেশজুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হয়েছে এবং আলাদা ভাবে দেশে খুচরা সার বিক্রেতা বা সাব ডিলার থাকবে না এবং আরও জানতে পারি যে, বিদ্যমান খুচরা সার বিক্রেতাগণ উক্ত নীতিমালা জারীর পর ৩১ শে মার্চ ২০২৬ইং তারিখের মধ্যে তাদের সমূদয় দায় দেনার নিষ্পত্তি করার বিষয় ঘোষনা হয়।
৩১ শে মার্চ ২০২৬ইং তারিখ পর্যন্ত সাব ডিলার বা খুচরা সার বিক্রেতাগণ পূর্বের নিয়মে সার ক্রয়/বিক্রয় করতে পারবে। এতে দেশের আমরা ৪৪ হাজার খুচরা সার বিক্রেতারা মারাত্মক ভাবে হতাশ। আমাদের উৎকণ্ঠা দীর্ঘদিনের জীবিকা নির্ভর খুচরা সার বিক্রেয় কার্যক্রম স্থগিত হয়ে গেলে পরিবার পরিজন নিয়ে কোথায় গিয়ে দাড়বো, আমাদের পরিবারের অনিশ্চিত ভবিৎষ্যতে আমরা উৎকণ্ঠিত।
বিনিয়োগ কারী কৃষি নির্ভর দেশে চাষের মৌসুমে চাষিদের হাতে টাকা না থাকলেও আমরা হাজার হাজার টাকা বাকিতে চাষিদের দাড়গোড়ায় সার পৌঁছে দেওয়ার মত সেবাই নিয়োজিত। সেক্ষেত্রে সকলের সাথে আলোচনা সাপেক্ষে নীতিমালার বিষয়ে মতামত নিলে মঙ্গলজনক হতো। ফলে অতীতের ন্যায় বর্তমান সরকারের প্রয়োজনে দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের ধ্যান, জ্ঞান ও পেশা হচ্ছে এটাই। যার বাইরে আমাদের কোন কর্ম নেই, তাই আমরা খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, টি.ও লাইসেন্স এবং সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবি করছি।
৩০ নভেম্বর ২০২৫ খ্রি.













