

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর পৌর সভার ১৪নং ওয়ার্ডে লিজকৃত সম্পত্তিতে থাকা স্থাপনা ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পিবার ১৮ ডিসেম্বর চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে লিজকৃত জমির দখলের স্থাপনা ভাংচুর করা হয়।
জানা গেছে, একটি সরকারী সম্পত্তি ভিপি কেস নং- ৫৭/১/(১৮) এর মূলে ভোগ দখল করতেন মোঃ বাতেন জমদার, সরকারি জমি লিজ সে দখলার হিসেবে পিলার দিয়ে ভাউন্ডারী করে রেখেছিল, বৃহস্পিবার পূর্বের লিজকৃত
মিজানুর রহমান, সিরাজুল ইসলাম ( বসু), কাশেম হামলা করে ভাংচুর করে বলে ইজারাকৃত ব্যাক্তি জানান।
চাঁদপুর পৌর সভার ১৪নং ওয়ার্ডের শিলন্দীয়া মৌজার বাবুরহাট বাজার সংলগ্ন পশ্চিমপাশ্বে সরকারি খাস জমি চলতি বছর ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসন উচ্ছেন করেন, যা চাঁদপুরের বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশিত হয়।
সে সম্পত্তি বাতেন জমাদার লিজ নিয়ে দখলে রযেছেন।
বাতেন জমদার লিজ নিয়ে দখলে থাকারপর ও জোরপূর্বক অবৈধ ভাবে দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে।
চাঁদপুর জেলা প্রশাসনের নির্দেশে চলতি সোমবার (১০ ফেব্রুয়ারি) উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশানার (ভূমি) মো. আল এমরান খাঁন। জেলা পুলিশ সদস্যগণ এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

জানা যায়, ৩০নং শিলন্দিয়া মৌজার ১৯৫নং খতিয়ানভুক্ত ১৬ ও ১৮ দাগে মোঃ ০.০৮২৫ একর ভূমিতে বেশ কয়েক বছর কিছু ভিপি সম্পত্তিতে লীজ নিয়া মালিক দখলকার ছিলেন মিজান গাজী (৫২), সিরাজ গাজী (বসু) (৪৫), মায়া বেগম (৪২) সর্ব পিতামৃত- রহমান গাজী, উল্লেখিত সরকারি খাস সম্পত্তিতে বিনা অনুমতিতে শ্রেণী পরিবর্তন করে কবরস্থান এবং বাণিজ্যিক ভাবে দোকান নির্মান করার কারনে তাদের লিজ বাতিল হয়। বিষয়টি নিয়ে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করেন প্রশাসন। কিন্তু তারা কোন প্রকার কর্ণপাত করেনি। ফলে উপজেলা প্রশাসন বন্দোবস্ত বাতিলের প্রস্তাব পাঠালে জেলা প্রশাসন বিধি মোতাবেক তা অনুমোদন করে এবং উপর্যুক্ত খাসজমির বন্দোবস্ত ০৫/০৯/২৪ তারিখ স্মারক ০৫.৪২.১৩০০.০২০.০৯৯.১৪৯.২৪ তাদের লিজ বাতিল হয়,এর ফলে বর্ণিত খাসজমি পুনরায় সরকারের ১ নম্বর খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়।
এরপর চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনার মোঃ ছানাউল্ল্যাহ জমদারের ছেলে মোঃ বাতেন জমাদার (৩৭), ২৮,১৬৩ (আটাশ হাজার একশত তেষট্টি) টাকা জমা দেওয়ার প্রেক্ষিতে অনুমতিপত্র অনুযায়ী ৩০নং শিলন্দিয়া মৌজার ১৯৫নং খতিয়ানভুক্ত ১৬ ও ১৮ দাগে মোঃ ০.০৮২৫ একর ভূমিতে প্রার্থীপক্ষ উপরোক্ত বর্ণিত মতে লীজ নিয়া মালিক দখলকার বিদ্যমান হয় ও আছে।
কিন্তু মোঃ বাতেন সেই সরকারি সম্পত্তি লিজ নেওয়ার পর সরকারি ভাবে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক বাতেনকে উক্ত সম্পত্তি বুঝিয়ে দেন স্থানীয় জনগনের উপস্থিতিতে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশানার (ভূমি) মো. আল এমরান খাঁন।
বাতেন তার লিজকৃত সম্পত্তি নিয়ে যেন তারা পায়তারা না করতে পারে,সে জন্য সিরাজ গাজী ( বসু)সহ বেশ কয়েক জনের নাম উল্লেখ করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন, মামলা নং ১৭৬/২৫।
সরজমিনে গিয়ে জানা যায়, বেশ কিছুদিন অবৈধ ভাবে সরকারি ভিপি সম্পত্তি দখলকৃত ব্যাক্তিরা অত্যান্ত দুষ্ট, দূদার্জ, পরবিত্ত লোভী, অত্যাচারী, সন্ত্রাসী শ্রেনীর লোক তারা সরকারি নির্দেশনাকে অমান্য করে আবার ও সরকারি ভিপি সম্পত্তি দখলের চেষ্টায মরিয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে নব্য লিজকৃত মোঃ বাতেন বলেন, আমি সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল, সরকারি নিয়মনীতি মেনে আমি সরকারি এই ভিপি সম্পত্তি লিজ নেই, এবং সরকারের পক্ষ থেকে আমাকে গত বছর ১০ ফেব্রুয়ারি সম্পত্তি বুঝিয়ে দেয়।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে গেলে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫















