মনোহরদীতে দশদোনা মাদরাসার সম্প্রসারিত ভবনের আনুষ্ঠানিক হস্তান্তর

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দশদোনা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্প্রসারিত ৩ তলা নতুন ভবনের চাবি আনুষ্ঠানিকভাবে মাদরাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার (৮ মার্চ ২০২৬) দশদোনা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার নতুন ৩ তলা ভবনের চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার প্রিন্সিপাল অধ্যক্ষ শাহ মোহাম্মদ তৈয়্যব, সহকারী অধ্যাপক (ইংরেজি) মোফাজ্জল হোসাইন টিটু, সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা মোঃ কুতুবউদ্দিন, আরবি প্রভাষক মাওলানা মোঃ শরীফ আহাম্মেদ, ইংরেজি প্রভাষক মোঃ শরীফ হোসেন, সহকারী মৌলভী মাওলানা আব্দুল্লাহ আল মামুন, অন্যান্য শিক্ষক মন্ডলী, মাদরাসার কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্ট জনেরা।

অনুষ্ঠানে উপস্থিতরা নতুন ভবনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব অনুভূত হচ্ছিল। নতুন এই ভবন চালু হওয়ার মাধ্যমে মাদরাসার শিক্ষা কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে।

শিক্ষক ও কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন ভবনটি শিক্ষার্থীদের উন্নত পরিবেশে পাঠ গ্রহণে সহায়ক হবে এবং মাদরাসার সার্বিক শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।

প্রকাশিত : রোববার, ০৮ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy