সাতক্ষীরায় পুকুর থেকে নারীর মুখ থেতলানো মরদেহ উদ্ধার

জি এম শরিফুল ইসলাম সানু, সাতক্ষীরা:

সাতক্ষীরায় পুকুর থেকে বিথীকা সাধু (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের থানাঘাটা বউবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিথীকা সাধু (৫০) একই এলাকার মৃত. বিশ্বনাথ সাধুর স্ত্রী। তিনি বউবাজারের একজন মুদি দোকানী।

পরিবার ও স্থানীয়রা জানিয়েছে, বিথীকা সাধুর বউবাজারে একটি মুদি দোকান রয়েছে। বেচাবিক্রি শেষে দৈনিক রাত ১০টার দিকে বাড়িতে ফেরতেন। কিন্তু আজ বাড়িতে ফিরতে দেরী হওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে একশো গজ দূরে পুকুরের ভিতর মরদেহটি পড়ে থাকতে দেখে।

পরিবারের সদস্যরা আরও জানিয়েছে, এলাকায় মাদকসেবীদের উৎপাত রয়েছে। বিথীকা সাধুর গলায় স্বর্ণের চেন ও কানে দুল ছিল। সেটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মাদকসেবীরা ছিনতাইকালে তাদের চিনে ফেলায় বিথীকা সাধুকে হত্যা করা হয়েছে। ভারী বস্তু দিয়ে মাথা ও মুখ থেতলে দিয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সাতক্ষীরা থানা পুলিশের একটি টিম। অপরাধী শনাক্ত ও ঘটনার রহস্য উন্মোচনে কাজ চলছে জানিয়েছে থানা পুলিশ।

প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy