নেছারাবাদে অবৈধ জ্বালানি তেল উদ্ধার অভিযান, বিপুল তেল জব্দ—ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল ও কেরোসিন জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহামুদকাঠী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের নান্টু তালুকদারের গোডাউন থেকে প্রায় ৪ হাজার ১৮ লিটার ডিজেল ও কেরোসিন জব্দ করা হয়।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ী নান্টু তালুকদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, জরিমানার পাশাপাশি জব্দকৃত তেল সরকার অনুমোদিত ডিলারের মাধ্যমে বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নান্টু তালুকদার দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীনভাবে কেরোসিন ও ডিজেলের ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তিনি বিপুল পরিমাণ তেল অবৈধভাবে মজুদ করেন। স্থানীয় তথ্য ও গোয়েন্দা নজরদারিতে বিষয়টির সত্যতা পাওয়ার পরই প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

প্রকাশিত : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy