চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির ৫ম বার্ষিক সাধারণ সভা

সজীব খান, চাঁদপুর
চাঁদপুর জেলা বালুবাহী নৌ যান মালিক সমবায় সমিতি ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, বুধবার বেলা ১১টায় চাঁদপৃুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সমিতির সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে সমিতির সাবেক নির্বাচন কমিশনার দলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোষ্টগার্ড কন্ডিজেন্ট কমান্ডার মুফিজুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা সমবায় অফিসার মোঃ বিল্লাল হোসেন, অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মোঃ আঃ রব ভূঁইয়া।

এ সময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক হারুনৃর রশিদ, হায়াত আলী, আমির ফরাজি, মোঃ সাহাবুদ্দিন মিয়াজী (লিটন) মোঃ আহসান উল্যাহ খাঁন (হাসান), মোঃ নাছির আহমেদ ভূঁইয়া, মোঃ হাবিব মোল্লা, আবুল কালাম চোকদার, মোঃ মমিন ঢালী লিটন, মোঃ রিপন সরকার, মোঃ সেলিম খাঁন, মোঃ রনি ঢালী, মোঃ এমদাদ মজুমদার, মোঃ রুহুল আমিন, মোঃ সবুজ পাটওয়ারী, মোঃ মুকবুল হোসেন গাজী, মোঃ ফারুক হোসেন, মোঃ জাকির খাঁন, মোঃ আলমগীর হোসেন (আলম), মোঃ ফরিদ আহমেদ খাঁন শিপন, মোঃ কামরুজ্জামান ভূঁইয়া, মোঃ হারুন অর রশিদ, মোঃ হুমায়ুন কবির স্বপন মজুমদার।

অনুষ্ঠানে বক্তরা সম্প্রতিক সময়ের তেল সমস্যা, নদী পথে বালু বহনকরার সময় যে কোন সমস্যা প্রশাসন ও সংগঠনকে জানানোর আহ্বান জানান। এবং সংগঠনের আগামীর নির্বাচন, সংগঠনের কার্যক্রম গতিশীল অব্যাহত রাখার জন্য সকল মালিক সমিতির সদস্যদের সার্বিক ভাবে সহযোগীতা চান।

বক্তরা আগামীর নির্বাচনে সংগঠনের বিগতদিনের কার্যক্রম দেখে সৎ যোগ্য ব্যাক্তিকে নির্বাচিত করার জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানে উপস্থিত সদস্যবৃন্দর বেশির ভাগ সদস্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চান।
এ সময় সমিতির সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy