আমাদের গল্পগুলি : যুবক অনার্য

নদীর ওপারে আমারও ইচ্ছে করে যেতে
সুখের সমুদ্রের মতো না হোক
অন্তত দুঃখের কাজলের মতো ক’রে

অবেলায় ফিরে আসো যদি
শুনবে- সব কথা শেষ হয়ে গেছে

একদিন ঢেউ গুণতে চেয়ে নদীকে ভুলে যাবো
একদিন আগুনে ঝলসে গিয়ে মৃত্যু ভুলে যাবো

আমাদের বেঁচে থাকাগুলি রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে

 

প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy