

কুসুমের মতো লাল টিপ তোমার
ওখানে প্রেম লেখা ছিলো
ওখানেই আমি বুঝি বড্ড বেমানান
প্রেমহীন পরশেও যে নারী কাঁপে
তার মধ্যেও আমি
হৃদয়ের রোদ্দুর দেখেছিলাম
ঠোঁটের অগোচরে যে নিষিদ্ধ চুম্বন
ওখানে দুঃখ লেখা ছিলো
ওখানেই আমাকে প্রতিবার মানিয়ে নিতে হলো
আমি যে প্রেমিক মাতাল তোমাকে যে ভুল করে
ফুল আর প্রেম ভেবেছিলো

প্রকাশিত : রোববার, ১৪ জুন ২০২৬ খ্রি
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.
















