রায়পুরে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে- অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রায়পুর পৌর শহর ওসমান চত্ত্বর থেকে, মিছিল নিয়ে রায়পুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে, আবার ওসমান চত্ত্বরে এসে শেষ করেন।

এডভোকেট আকবর হোসেন আরমান জ্বালাময়ী ভাষণ দিয়ে বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বা আপত্তিকর মন্তব্য করা হলে যুবদল এর কঠোর রাজনৈতিক জবাব দেবে।

বিদেশিদের ইন্ধনে আবার ও আওয়ামীলীগ মাথাচাড়া দিয়ে অপ রাজনীতি করতে যাচ্ছে, রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই- যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, আর এবারও এই অপপ্রচারের ‘দাঁতভাঙা’ জবাব দেওয়া হবে।
আমরা মাঠে আছি সারাক্ষণ।

মিছিলে উপস্তিত ছিলেন, যুবদলের জেলা সহ সভাপতি, আকবর হোসেন আরমান, যুগ্ম সাধারণ সম্পাদক, সুমন পাটোয়ারী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, আকবর হোসেন সম্রাট, রায়পুর পৌর যুবদলের আহ্বায়ক, নুর এ হেলাল মামুন
সহ , রায়পুর পৌর যুবদল, উপজেলা যুবদলের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মী।

প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ খ্রি
.

You might like

About the Author: priyoshomoy