লোডশেডিং ও বাড়তি বিলের যন্ত্রণায়, পিটুনির শিকার বিদ্যুৎকর্মী! থানায় অভিযোগ

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জে অসহনীয় লোডশেডিং ও বাড়তি বিদ্যুৎ বিলের কারণে ক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুতের এক কর্মীকে তুলে নিয়ে মারধর ও আটকে রাখার ঘটনা ঘটেছে| মঙ্গলবার (২৩ জুন) উপজেলার চির্কা গ্রামে অবস্থিত বিদ্যুতের উপকেন্দ্রে এ ঘটনা ঘটেছে| পরে ধানুয়া এলাকা থেকে কাদের নামের ওই বিদ্যুৎ কর্মীকে উদ্ধার করে বিদ্যুৎ বিভাগ| এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছে বিদ্যুৎ অফিস|

স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ফরিদগঞ্জ জোনাল কার্যালয়ের চির্কা উপকেন্দ্রে মঙ্গলবার সকালে লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মো. ইব্রাহিম ও মো. আব্দুল কাদের| সকাল ১০টার দিকে একদল যুবক উপকেন্দ্রে প্রবেশ করে প্রথমে ইব্রাহিমকে মারধর করে| পরে তারা আব্দুল কাদেরকে জোরপূর্বক তুলে নিয়ে উত্তর ধানুয়া গ্রামে আটকে রাখে| পরে বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ নাজির উল্লাহ স্থানীয় ব্যক্তিদের সহায়তায় লাইনম্যান আব্দুল কাদেরকে উদ্ধার করেন|

পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. সাইফুল আলম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন|

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন, মেহেদী হাসান মঞ্জু আব্দুল আওয়াল, মিন্টু মিয়াসহ অনেকেই জানান, চরম লোডশেডিং ও অতিরিক্ত বিলের বিষয়ে বিদ্যুৎ অফিসে গেলে কর্মকর্তা কর্মচারীদের খারাপ আচরণ করে| এছাড়াও সম্প্রতি পল্লী বিদ্যুতের ডিজিএম নারী কেলেঙ্কারীতে এক মহিলার সাথে ধরা খেয়ে মুচলেকা দেওয়া ও এজিএম ঘটনাস্থলে এসে গনধোলাই থেকে রক্ষা করে ছাড়িয়ে নেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন|

এদিকে ঘটনার দিন স্থানীয় লোকজন উপকেন্দ্রে গেলে লাইনম্যান আব্দুল কাদের সবার সাথে দুর্ব্যবহার করলে , ক্ষুব্ধ হয়ে লোকজন ধরে নিয়ে আসে| পরে এজিএম এর ফোনের পর বিষয়টি সমাধান করা হয়|

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহআলম শেখ জানান, পল্লী বিদ্যুৎ সাম্প্রতিক সময়ে যে পরিমাণ লোডশেডিং ও অতিরিক্ত বিল করছে, তাতে সাধারণ মানুষের ক্ষুব্ধ হওয়াটাই ¯^াভাবিক| ওই লাইনম্যান স্থানীয়দের সাথে খারাপ আচরণ করেছেন|

পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুল আলম বলেন, ঘটনাটি নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে| আমার আর কিছু বলার নেই|

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, পল্লী বিদ্যুৎ কর্মীকে মারধর করার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি|

প্রকাশিত : বুধবার, ২৪ জুন ২০২৬ খ্রি
.

You might like

About the Author: priyoshomoy