কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চরাঞ্চলের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।

শুক্রবার দুপুরে খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এ কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, চরাঞ্চলের সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে দূর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে এ সভায় খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা শিক্ষা অফিসার এন. এম. শরীফুল ইসলাম খন্দকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু নোমান মোঃ নওশাদ, এনসিপি জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, শিক্ষকরাই জাতি গঠনের প্রধান কারিগর। একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্ববোধ ও নিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানের নানা সমস্যা, শিক্ষক সংকট, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে নিজেদের মতামত ও দাবিদাওয়া তুলে ধরেন। সংসদ সদস্য তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন ২০২৬ খ্রি
.

You might like

About the Author: priyoshomoy