

স্টাফ রিপোর্টার :
কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পুষ্টিকর খাবার, স্যানিটারি ন্যাপকিন, উৎসবের পোশাক ও শিক্ষা উপকরণ ও ক্যালকুলেটর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় ক্যাম্প-৪ এর সিআইসি অফিস দরবার হলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ক্যাম্প-৪ এর সিনিয়র সহকারী সচিব মোঃ আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচসিআই-এর কমপ্লেইন অফিসার মোঃ নাইমুল হাসান, কেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স অফিসার (সিআইসি অফিস, ক্যাম্প-৪) ইকবাল হোসেন এবং সিআইসি অফিসের মোঃ মাসুদ রানা। এছাড়াও সাইট ম্যানেজমেন্ট সাপোর্ট (SMS)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির আওতায় মোট ২৩৯ জন রোহিঙ্গা শিশুর মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল পুষ্টিকর খাদ্য, উৎসবের পোশাক—থ্রি পিস (৩৯ জন), ফ্রক (৫৫ জন), প্যান্ট (পুরুষ ১৪৫ জন, নারী ৯৪ জন), পাঞ্জাবি (৫৩ জন), পায়জামা (৫৩ জন), শার্ট (৯২ জন) এবং জুতা (২৩৯ জন)। এছাড়াও বিতরণ করা হয় স্কুল ব্যাগ (২৩৯টি), পানির বোতল (২৩৯টি) ও ছাতা (২৩৯টি)।
শিক্ষা উপকরণ হিসেবে প্রতিটি শিশুকে প্রদান করা হয় পেন্সিল (১ বাক্স/১২টি), শার্পনার (২টি), রাবার (৩টি), রঙ পেন্সিল (১ বাক্স/১২টি), অয়েল প্যাস্টেল/ওয়াটার কালার (১ বাক্স/২৪টি), ড্রইং খাতা (৩টি) এবং নোটবুক (৬টি) ও ১৫০ টি ক্যালকুলেটর। পাশাপাশি ৭৬ জন কন্যা শিশুর মাঝে স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
সুশীলনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোঃ আরিফুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর আঁখি পারভিন, সোবহান আলী এবং জাহিদুল হক।
বিভিন্ন সামগ্রী পেয়ে শিশুদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তারা সুশীলন ও এইচসিআই-এর প্রতি তাদের মানবিক সহায়তা ও অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

















