ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাজুল ইসলাম নির্বাচিত

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১৫৫নং ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে,বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ এর প্রভাষক মোঃ তাজুল ইসলাম হাওলাদার নির্বাচিত হয়েছেন। গত ২৯ জুন সোমবার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু সাঈদ চৌধুরী কমিটিকে অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্য হচ্ছেন মুহাম্মদ শরীফ হাওলাদার বিদ্যোৎসাহী পুরুষ অভিভাবক, সহ সভাপতি মো:এমরান হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সদস্য সচিব, মরিয়ম আক্তার বিদ্যোৎসাহী, শরীফ হাওলাদার জমিদাতা সদস্য, মোঃ মারুফ হোসাইন পাটওয়ারী হাই স্কুল প্রতিনিধি, রাহাত বিন ইসলাম সদস্য, মুক্তা আক্তার ইউপি সদস্য, শফিকুর রহমাস সদস্য,সুমন হাওলাদার সদস্য, মোহাম্মৎ তানিয়া বেগম সদস্য,সুনিয়া খান সদস্য।

নবনির্বাচিত বিদ্যালয়ের সভাপতি মোঃ তাজুল ইসলাম হাওলাদার বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, “আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।

এ ছাড়া ও প্রভাষক মোঃ তাজুল ইসলাম হাওলাদার,দমকের গাঁও ঈদগাহ ময়দান এর সাধারণ সম্পাদক,ভড়ঙ্গারচর হাওলাদার বাড়ী জামে মসজিদ এর সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।

প্রকাশিত : বুধবার, ০১ জুলাই ২০২৬ খ্রি
.

You might like