সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও নজরুল বর্ষ ২০২৬–২০২৭-এর উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি :
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও নজরুল বর্ষের উদ্বোধন করেছেন। তিনি তাঁর তেজগাঁওস্থ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলা ও বাছাইকৃত ৭৪ উপজেলায় নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার কুড়িগ্রাম পৌর অডিটোরিয়াম হলরুমে নজরুল বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নজরুল সংগীত পরিবেশন, নৃত্য ও কবিতা করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ।

প্রকাশিত : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ খ্রি
.

 

You might like

About the Author: priyoshomoy