

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি :
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী প্রধানমন্ত্রীর আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা জিয়া সাইবার ফোর্স(জেডসিএফ) আয়োজনে শুক্রবার (৩ জুলাই) বিকাল ৪ টায় শহরের দয়াময়ী মোড় এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার এর সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার সাবেক সহ সম্পাদক ও জিয়া সাইবার সোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক এম. শুভ পাঠান এর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিলোফার চৌধুরী মনি, এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন। জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও জিয়া সাইবার সোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় সংসদের সহ ছাত্র বিষয়ক সম্পাদক রিপন হোসেন হৃদয় এর সঞ্চালনায় শহর যুবদলের যুগ্ম আহবায়ক ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম নীলু, সড়ক পরিবহন শ্রমিক দল জামালপুর শহর শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ শিপু, সহ সাংগঠনিক সম্পাদক মো: মাসুদ রানা মাসুম, জামালপুর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাকিব হাসান,জেলা তারেক রহমান যুব পরিষদের সভাপতি মুক্তা খান, সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম সাধারণ সম্পাদক ও মো: রাজু, সদস্য মো: আরমান হোসেন, মাসুদ রানা পারভেজ,মো: আরমান হোসেন সহ জেলা জিয়া সাইবার্স ফোর্স এর নেতাকর্মীরা সহ নানা পেশাজীবির ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দয়াময়ী মোড়ের সাংস্কৃতিক পল্লীতে ১ সহস্রাধিক বৃক্ষরোপন এর কর্মসুচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিলোফার চৌধুরী মনি, এমপি জনগণের উদ্দ্যেশ্যে বলেন, এক জন করে মানুষ ২ টি করে গাছ লাগান। যে পরিবারে ৪ জন সদস্য আছে তারা ৮ টি গাছ লাগান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাইলে সব চেয়ে খুশি হবে। এ গাছ আপনারাই থাকবে, ফল আপনাকেই দিবে, এ গাছটি পরিবেশের ভারসাম্য রক্ষা করবে।
















