

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রফেসর কাজী ফরুকী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বিডি ক্লিন, বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ, ঢাকাতিয়া নদী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেন।

শুক্রবার (৩ জুলাই) সকালে প্রিন্সিপাল কাজী ফারুকী, ইন্সস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি এবং কাজী হাসানুজ্জামান-অজিউল্যাহ মাদ্রাসা সংলগ্ন ঢাকাতিয়া নদী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেন।
পরিস্কার অভিযানের উদ্বোধন করেন, রায়পুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানা অফিসার ইনচার্জ, জনাব নিজাম উদ্দিন ভূঁইয়া এবং প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের সম্মানিত ভাইস-চেয়ারম্যান জনাব মিজানুর রহমান ভূঁইয়া, কে এফ এস সি শিশুকাননে প্রধান শিক্ষক, সফিউল আলম, সহ বিডি ক্লিনের সদস্যরা।
প্রফেসর কাজী ফরুকী কল্যাণ ট্রাস্টের পক্ষে থেকে বিডি ক্লিন, বাংলাদেশ ধন্যবাদ জানিয়েছেন।
আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের পরিচ্ছন্ন পরিবেশে বাঁচার অধিকার আছে। আমাদের পরিচ্ছন্নতা অভিযান, মানুষকে শেখাবে, কীভাবে চারপাশ পরিষ্কার রেখে সুস্থ থাকা যায়। আমরা এই মহৎ কাজ চালিয়ে যেতে চাই, আর এই কাজে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
















