কুড়িগ্রামে দুর্গম চরে কাঠের সেতু উদ্বোধন, যোগাযোগে নতুন দিগন্ত

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের পাঁচগাছি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে একটি নতুন কাঠের সেতুর উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ।

শনিবার (৪ জুলাই) দুপুরে পাঁচগাছি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ কদমতলা এলাকায় আকতারুল মেম্বারের বাড়ি সংলগ্ন এ কাঠের ব্রীজের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, এনসিপি কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মাসুম মিয়া, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান জুয়েল, জেলা সাংগাঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, যুগ্ম সদস্য সচিব লিটু সরকার, সদর উপজেলা সাংগাঠনিক সম্পাদক ইয়াকুব আলী আইয়ুব,
সদর উপজেলা যুগ্ম সদস্য সচিব মাহবুবুর রহমান মুকুল, সদর উপজেলা সদস্য রুস্তম আলী ও রাশেদ আলী প্রমুখ।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে খাল ও জলাবদ্ধতার কারণে চরবাসীর চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ত। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষের যাতায়াতে নানাবিধ ভোগান্তি পোহাতে হতো। নতুন কাঠের সেতু নির্মাণের ফলে এখন নিরাপদ ও সহজে চলাচল সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই। এই সেতু শুধু মানুষের যাতায়াত সহজ করবে না, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় স্থানীয় বাসিন্দারা সেতু নির্মাণে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি চরাঞ্চলের অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায়ও টেকসই সেতু নির্মাণের দাবি জানান তারা।

এলাকাবাসীর প্রত্যাশা, নবনির্মিত কাঠের সেতুটি নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে দীর্ঘদিন ব্যবহার উপযোগী রাখা হবে এবং চরাঞ্চলের সার্বিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রকাশিত : শনিবার, ০৪ জুলাই ২০২৬ খ্রি
.

You might like

About the Author: priyoshomoy