অনৈতিক কাণ্ডে ফাঁসলেন তামিম-নিশু, দলীয় নিষেধাজ্ঞা

জাকিরুল ইসলাম বাবু , জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মাদারগঞ্জের উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী ও জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি পরিচয় দানকারী তামিম আহমেদ সবুজ ও উপজেলা মহিলা দলের মহিলা নেত্রী সুলতানা আক্তার নিশুর ২ টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় দলীয় কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মাদারগঞ্জ উপজেলা বিএনপি।

রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, আপনাদের আপত্তিকর অনৈতিক কর্মকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দলের ভাবমূর্তি ও সুনামকে দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত করেছে। একজন ব্যক্তির অনৈতিক আচরণের জন্য দল ক্ষতিগ্রস্ত হবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমতাবস্থায় আপনাকে দলীয় সকল কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য জানানো যাচ্ছে।

জানা যায় তামিম আহমেদ সবুজ ওরফে পিচ্চি সবুজ বালিজুড়ী পশ্চিম পাড়া লেবু মিয়ার ছেলে। এ ছাড়াও তিনি মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদল এর সাবেক যুগ্ম আহবায়ক । সুলতানা আক্তার নিশু মোসলেমাবাদ এলাকার দারা মিয়ার স্ত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি সিএনজিতে বসে তামিম আহমেদ সবুজ ও সুলতানা আক্তারের মধ্যে ব্যক্তিগত কথোপকথন চলছে। ভিডিওতে তাদের ঘনিষ্ঠ আচরণও দেখা যায়।পরে সবুজ নিশুকে জিজ্ঞেস করেন কেমন ভালবাসলাম। উত্তরে নিশু বলেন, লবনের মতো। এ সময় সবুজ মাশাল্লাহ বলে এই যে আসল বলেই আবারো জড়িয়ে ঘনিষ্ঠ আচরণ করেন।

অন্যদিকে ৪৭ সেকেন্ডের ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাদের জামালপুর শহরের ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে চলার সময় তারা একে অপরের প্রতি ভালোবাসার প্রকাশ করছেন। ভিডিও দুটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

প্রকাশিত : রোববার, ০৫ জুলাই ২০২৬ খ্রি
.

You might like

About the Author: priyoshomoy