তরপুচন্ডী গ্রাম আদালতের চেয়ারম্যান নির্বাচিত হলেন লাইলী বেগম

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুচন্ডী  ইউনিয়নের গ্রাম আদালত পরিচালনার দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত মহিলা  ইউপি সদস্য লাইলী বেগম। গত সোমবার ২২/০৬/২০২৬ খ্রি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্মারক নং: ০৫.৪২.১৩২২.০০০.০৩.০০৫.০০০৩.২৬-৯৪৭ এ উক্ত পুনর্গঠিত প্যানেলে  তরপুচন্ডী  ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য লাইলী বেগমকে গ্রাম-আদালতের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন পরিষদে চিঠি পাঠানো হয়েছে।

গ্রাম আদালত কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে লাইলী বেগমের নেতৃত্বাধীন তরপুচন্ডী  ইউনিয়ন পরিষদ নিরপেক্ষতা, স্বচ্ছতা ও কার্যকর সেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবে।

নবনিযুক্ত গ্রাম্য আদালতের চেয়ারম্যান লাইলি বেগম জানান, এখন থেকে নাগরিক সেবার সুবিধায় তরপুচন্ডী  ইউনিয়ন পরিষদে মামলা ও অভিযোগ গ্রহণ, গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত যেকোনো দেওয়ানি ও ফৌজদারি অভিযোগ বা মামলা নিয়মিতভাবে গ্রহণ করা হবে।

তা নিয়মিত শুনানি ও বিরোধ নিষ্পত্তির করা হবে, এ জন্য তিনি ইউনিয়নের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য এখন থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবার সকাল ১১টায় বিধি মোতাবেক নিয়মিত আদালতের শুনানি কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রকাশিত : রোববার, ০৫ জুলাই ২০২৬ খ্রি
.

You might like