

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩৩নং মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে,বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে শাহমাহমুদপুর ইউপি সদস্য, কবির হোসেন রনি নির্বাচিত হয়েছেন। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু সাঈদ চৌধুরী কমিটিকে অনুমোদন দেন।

নবনির্বাচিত বিদ্যালয়ের সভাপতি কবির হোসেন রনি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, “আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।
এ ছাড়া ও কবির হোসেন রনি মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন।
প্রকাশিত : রোববার, ০৫ জুলাই ২০২৬ খ্রি
.
শেয়ার করুন
–
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

















