আদমদীঘিতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:

” উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে পরিষদ চত্বর থেকে এক র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বৃক্ষরোপন ও বৃক্ষের চারা বিতরনের পর উপজেলা সভাকক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ বেনজির আহম্মেদ, সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন, কৃষি অফিসার রবিউল ইসলাম, প্রকৌশলী রিপন কুমার সাহা, পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, বিআরডিবি চেয়ারম্যান মোমিনুর রশিদ তালুকদার মিম প্রমূখ।

প্রকাশিত : সোমবার, ০৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like