

সজীব খান :
চাঁদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৬জুলাই সোমবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনাতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.লুৎফর রহমান, চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিমুল্লাহ সেলিম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, পল্লী উন্নয়ন সমবায় সমিতির ভারপ্রাপ্ত উপ পরিচালক মো. আল-আমিন, বিআরডিবির চাঁদপুর শহর সভাপতি জসিম উদ্দিন খান প্রমুখ।
প্রকাশিত : সোমবার, ০৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.
শেয়ার করুন
–
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

















