

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জে নির্মাণ কাজে ব্যবহৃত সেভেন হর্স সিমেন্টের বস্তায় নির্ধারিত ৫০ কেজির স্থলে ৪২ কেজি ওজন পাওয়ার অভিযোগ উঠেছে| উপজেলার কাছিয়াড়া এলাকায় এঘটনা ঘটে| এ ঘটনায় প্রতারণার শিকার ক্রেতা মো. কামাল হোসেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দিলে ঘটনার সত্যতাও পাওয়া যায় | এ নিয়ে র্দীঘদিন যাবত সেভেন হর্স সিমেন্ট ব্যবহারকারীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে|
সোমবার (৬ জুলাই) কামাল হোসেন জানান, কাছিয়াড়া সিরাজ সুপার মার্কেট এলাকায় নিজের একটি স্থাপনা নির্মাণের জন্য সেভেন হর্স সিমেন্ট ক্রয় করেন| এসময় ওজন যাচাই করতে গিয়ে দেখেন, প্রথম বস্তায় ৪২ কেজি| পরবর্তী দুই বস্তার ওজনও একইভাবে কম পাওয়ায় যায়| তিন বস্তার মোট ওজন নির্ধারিত ১৫০ কেজির বদলে স্কেলে আসে ১৩৮ কেজি| ক্রেতা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করে প্রতারনার বিষয়টি জানান|

অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা বিক্রিতার দোকানে উপস্থিত হয়ে, সেভেন হর্স সিমেন্ট এর কয়েকটি বস্তা ওজন নির্নয় করে দেখেন, সত্যিই ৫০ বস্তার সিমেন্টে ৮ কেজি পর্যন্ত ঘাটতি রয়েছে| তিনি তাৎক্ষনিক একটি তদন্ত টিম গঠন করেছেন| তদন্ত প্রতিবেদন হাতে আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুরের উপ-পরিচাক আল ইমরান জানিয়েছেন|
সেভেন হর্স সিমেন্টের চাঁদপুর জোনের এরিয়া ম্যানেজার মতিউর রহমান , অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন| কয়েকটি বস্তায় ওজনের ঘাটতি পাওয়ায় সেগুলো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান|
এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা- সমালোচনার শুরু হলে সেভেন হর্স সিমেন্ট ব্যবহারকারী গ্রাহকদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়| তাছাড়া সংবাদ সংগ্রহে গেলে সংবাদকর্মীদের ভয়-ভীতি ও অসৌজন্যমূলক আচরণ করে সিমেন্ট কোম্পানীর প্রতিনিধি ফয়সাল|

















