২৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. জাকির হোসেন মৃধা নির্বাচিত

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ জাকির হোসেন মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু সাঈদ চৌধুরী কমিটিকে অনুমোদন দেন।

নবনির্বাচিত বিদ্যালয়ের সভাপতি জাকির হোসেন মৃধা বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, “আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।

প্রকাশিত : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like