

সজীব খান, চাঁদপুর :
দীর্ঘ বিরতীর চাঁদপুর সদর উপজেলার,২নং আশিকাটি ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রম শুরু হয়েছে, বুধবার ৮ জুলাই আনুষ্ঠানিক ভাবে গ্রাম আদালত পরিচালনার কার্যক্রম শুরুর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ রবিউল ইসলাম।
আশিকাটি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রাম আদালত দায়িত্ব চেয়ারম্যান ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ বিল্লাল হোসেন মাল।

আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আফরাফ রিপন, জেলা যু্বদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন পাটওয়ারী,আশিকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের বকুল, জেলা কৃষকদের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা গাজী, ৬নং ওযার্ড ইউপি সদস্য আলফু খান, মহিলা সদস্য রাশিদা বেগম,আশিকাটি ইইনিয়ন জামাত এর সভাপতি নাছির খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাকিল মিজি, সদস্য সচিব বকুল সরকার প্রমুখ।
এ সময় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শফিক মৃধা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আশিকাটি ইউনিয়ন যু্বদলের যুগ্ন সাধারন সম্পাদক কাজী মাইনুদ্দিন, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী তাহমিনা আক্তার রানু, মহিলা নেত্রী কুলছুমা বেগম, মমতাজ বেগম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হৃদয় মালসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, গ্রাম আদালত কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষতা, স্বচ্ছতা ও কার্যকর সেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম করাই হবে ইউনিয়ন পরিষদের লক্ষ্যে। এখন থেকে নাগরিক সেবার সুবিধায় আশিকাটি ইউনিয়ন পরিষদে মামলা ও অভিযোগ গ্রহণ, গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত যেকোনো দেওয়ানি ও ফৌজদারি অভিযোগ বা মামলা নিয়মিতভাবে গ্রহণ করা হবে।তা নিয়মিত শুনানি ও বিরোধ নিষ্পত্তির করা হবে, এ জন্য তিনি ইউনিয়নের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন নব নিযুক্ত ইউনিয়ন গ্রাম আদালত পরিচালনার চেয়ারম্যান বিল্লাল মাল।

















