পবিত্র কোরআন তেলওয়াত মাধ্যমে আশিকাটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিচালনার কার্যক্রম উদ্বোধন

গাজী মোহাম্মদ মহসিন :

দীর্ঘ বিরতিপর চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে কার্যক্রমের শুরু করা হয়।

বুধবার (৮ জুলাই) গ্রাম আদালতের কার্যক্রমের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত গ্রাম আদালত পরিচালনার চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন মাল।

মোঃ বিল্লাল হোসেন মাল সকলের উদ্দেশ্যে বলেন গ্রাম আদালত কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষতা, স্বচ্ছতা ও কার্যকর সেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম করাই হবে আমার লক্ষ্যে। এখন থেকে নাগরিক সেবার সুবিধায় আশিকাটি ইউনিয়ন পরিষদে মামলা ও অভিযোগ গ্রহণ, গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত যেকোনো দেওয়ানি ও ফৌজদারি অভিযোগ বা মামলা নিয়মিতভাবে গ্রহণ করা হবে এবং তা নিয়মিত শুনানি ও বিরোধ নিষ্পত্তির করা হবে। এ জন্য তিনি ইউনিয়নের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ রবিউল ইসলাম।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের বকুল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল পাটওয়ারী, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপন, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মুহাম্মদ নাসির আহমেদ খান, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন বাবলু, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মোস্তফা গাজী, সংরক্ষিত মহিলা সদস্য রাশিদা বেগম, ৬নং ওয়ার্ড সদস্য মোঃ আলফু খান প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান মৃধা, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক কাজী মাইনুদ্দিন, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী তাহমিনা আক্তার রানু, মহিলা নেত্রী কুলছুমা বেগম, মমতাজ বেগম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিল মিজি, যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন মাল, সদস্য সচিব বকুল সরকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হৃদয় মাল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

গ্রাম আদালতের কার্যক্রমের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সাবেক মাদ্রাসার শিক্ষক মাওলানা ইদ্রিসুর রহমান।

প্রকাশিত : বুধবার, ০৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like