গাংনীতে হাতেনাতে চোরকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

হিরক খান :

মেহেরপুরের গাংনীতে এক দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধের মুদি দোকান থেকে টাকা চুরির সময় মতিয়ার (৩২) নামে এক চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তবে এ সময় কৌশলে পালিয়ে গেছে তার অন্য দুই সহযোগী।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১টার সময় মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া পশ্চিমপাড়া বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া পশ্চিমপাড়ায় মৃত সাদেক আলীর ছেলে আঃ সাত্তার বুলবুলি (৬২) বাম চোখে দেখতে পান না, সে একটি মুদি দোকান ব্যাবসা করেন।

টনার সময় দুপুরে চোর চক্রের তিন সদস্য—শিশিরপাড়া গ্রামের সমশেরের দুই ছেলে মতিয়ার (৩২) ও রতন (৩০) এবং রকমতের ছেলে আশরাফুল (৩৫) ওই দোকানে আসে।

একপর্যায়ে তারা কৌশলে বৃদ্ধ সাত্তার বুলবুলির দোকানের ক্যাশ বাক্স থেকে ৩,০০০ (তিন হাজার) টাকা চুরি করে।
টাকা চুরির বিষয়টি ব্যাবসায়ী টের পেলে চিৎকার শুরু করে।

সময় আশপাশের লোকজন তাৎক্ষণিক ছুটে এসে চোর চক্রের সদস্য মতিয়ারকে হাতেনাতে আটক করলেও অপর দুই সহযোগী রতন ও আশরাফুল ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

পরে উত্তেজিত জনতা আটককৃত মতিয়ারকে গণধোলাই দিয়ে গাংনী থানা পুলিশের কাছে সোপর্দ করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, আটককৃত চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং পলাতক বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

প্রকাশিত : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like

About the Author: priyoshomoy