

চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুর রেলওয়ের এক একর খাস জমি অবৈধ ভাবে দখল করার অভিযোগ পাওয়া গেছে, চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের মিশন রোডের, ফরিদগঞ্জ বাইপাস সড়ক (বঙ্গবন্ধু সড়ক) হাজি বাড়ীর মসজিদের দক্ষিণ পাশ্বে, মোল্লাবাড়ি সংলগ্ন রেলওয়ের সরকারি খালি জলাশয় ও পৌরসভার সিএসবি খাল অবৈধ ভাবে মার্কেট করার উদ্দেশ্যে ড্রেজার দিয়ে প্রায় ১.০০ একর জমি ভরাট করা হচ্ছে।

মসজিদ নির্মানের সাইনবোড লাগিয়ে এ সম্পত্তি দখল করার পায়তারা চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম ঘোষণা খাল খনন ও জলাশয় ভরাট না করা, কিন্তু অসাধু ব্যক্তি সরকারের সে ঘোষণা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি সম্পত্তি দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এরা কারা,এদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সচেতন মহল দাবি করেছে। এ বিষয়ে রেলওয়ে কতৃপক্ষ তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী শহীদুল্লাহ।
স্থানীয় ভাবে জানা গেছে, চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের মামুন বেপারী, পিতা-মৃত মোতালেব হো:, মোবারক, পিতা-মৃত রসুল খান, গিয়াস উদ্দিন, পিতা: অজ্ঞাত, (ব্যাংকার), বাবলু, পিতা:অজ্ঞাত (প্রবাসী) আবু তাহের, পিতা: অজ্ঞাতসহ আরো ২০ থেকে ২৫ জন স্থানীয় মিলে ভরাটের কাজ করছে।
এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে সাথে যোগাযোগ করলে তারা জানান, বিষয়টি তাদের নলেজে গিয়েছে, সরজমিনে গিয়ে তারা তদন্ত করে এর সত্যতা পেয়েছে, এজন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, এভাবে সরকারি জলাশয় দখল হয়ে গেলে একসময় সরকারি জলাশয়ের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না , এরা ভূমিদস্য, এদের কোন দল মত নেই, তাদের আর্থিক সুবিধার জন্য, সরকারি জলাশয় দখলের জন্য উন্মাদ হয়ে পড়েছে।

















