আশিকাটি ইউপিতে যাতায়াতের নতুন রূপ, উদ্যোগে প্রশাসক

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউপি প্রশাসকের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সমুক্ষে যাতায়াতের জলাশয়ের স্থানে বালু ও খোয়া দিয়ে সুন্দর ব্যবস্থা করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি পরিষদে আগত সেবা প্রত্যাশীদের যাতায়াতের সুবিধার্থে এই সুন্দর ব্যবস্থা করেছেন।

দীর্ঘদিন জলাব্ধতা ডিঙিয়ে আশিকাটি ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসে যাতায়াত করতো শত শত সেবা প্রত্যাশী। বিষয়টি ইউনিয়ন প্রশাসকের দৃষ্টেতে দিলে তিনিএই সুন্দর ব্যবস্থা করেন। আশিকাটি ইউনিয়ন পরিষদের আগত সকলেই বিষয়টি দেখে প্রশাসককে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আশিকাটি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম আশিকাটি ইউনিয়ন প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদের শতভাগ সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন, পরিষদে এসে সকল সেবা প্রত্যাশী যাতের কোন প্রকার হয়রানের শিক্ষার না হয়, সেজন্য তিনি পরিষদের সাথে সংশ্লিষ্ট সকলকে কড়া নির্দশনা দিয়ে যাচ্ছেন,জন্ম নিবন্ধন, মৃতু সনদ, ওয়ারিশান সার্টিফিকেট, ট্রেড লাইসেন্সসহ সকল কার্যক্রম গুলো যাতে সরকারি বিধি মোতাবেক হয়, সে বিষয়গুলো তিনি সবসময় মনিটরিং করে যাচ্ছেন।

প্রকাশিত : শনিবার, ১১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like