

স্টাফ রিপোর্টার :
চাঁদপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে, মঙ্গলবার সকাল ১০টায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে, উপজেলা প্রশাসন এর আয়োজনে জরুরী সভা অনুষ্ঠিত হয়, সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম, এন, জামিউল হিকমা।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ রাহাত আমিন পাটওয়ারী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রফিকুল ইসলাম ফয়সাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আফতাবুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসালম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাক্তার নুরুনব্বী মানিক, উপজেলা তথ্য আপা ফাতেমা বিনতে হানিফ, শাহমাহমুদপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, চান্দ্রা ইউনিয়ন প্রশানিক কর্মকর্তা বশির খন্দকার, তরপুচন্ডী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মুনসুর আহমেদ, উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার সিএ, ওয়ালি উল্ল্যাহ পলাশ,উপজেলজ প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আল আমিন, কার্য্য সহকারি মোঃ নাছির আহমেদ, কেশব চন্দ্র দাসসহ সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বর্তমান সময়ে দুর্যোগ মোকাবেলায় জরুরী ভাবে করণীয় বিষয়গুলো নিয়ে সর্তক থাকার সিদ্ধান্ত নেন, প্রতিটি দপ্তর স্ব স্ব অবস্থান থেকে প্রস্তুত থাকার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরামর্শ দেন

















