বিষ্ণুপুর চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে এনাম চৌধুরী

স্টাফ রিপোর্টার :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে জনমত, গণসংযোগ এবং সামাজিক কর্মকাণ্ডের কারণে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে বিশিষ্ট সমাজসেবক ও তরুণ সংগঠক এনাম চৌধুরী।

ইতোমধ্যেই ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময়, কুশল বিনিময় এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে এনাম চৌধুরীর প্রতি মানুষের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় ভোটারদের ভাষ্য, একজন সৎ, যোগ্য, শিক্ষিত ও জনবান্ধব নেতৃত্বই পারে বিষ্ণুপুর ইউনিয়নকে আধুনিক, পরিকল্পিত ও উন্নত ইউনিয়নে রূপান্তর করতে। সেই বিবেচনায় চেয়ারম্যান পদে এনাম চৌধুরীকে যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন ইউনিয়নের অনেক সচেতন নাগরিক ও তরুণ ভোটার।

এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, উন্নত যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ সড়ক, আধুনিক শিক্ষা, কৃষি উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সরকারি সেবার স্বচ্ছতা নিশ্চিত করার মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যাশা রয়েছে তাদের। এসব লক্ষ্য বাস্তবায়নে এনাম চৌধুরী নেতৃত্ব দিতে পারবেন বলে অনেকে আশাবাদ ব্যক্ত করেছেন।

এ বিষয়ে এনাম চৌধুরী বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। চেয়ারম্যান হওয়ার লক্ষ্য শুধু একটি পদ পাওয়া নয়; বরং বিষ্ণুপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করাই আমার মূল উদ্দেশ্য। দল ও জনগণের সমর্থন পেলে একটি আধুনিক, স্মার্ট ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “বিষ্ণুপুরের প্রতিটি মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, পুরো ইউনিয়নের কল্যাণে কাজ করাই হবে আমার অঙ্গীকার।”

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিষ্ণুপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রাজনৈতিক আলোচনা ক্রমেই জমে উঠছে। তবে স্থানীয়দের মতে, গণসংযোগ, জনসম্পৃক্ততা এবং সামাজিক গ্রহণযোগ্যতার দিক থেকে এনাম চৌধুরী বর্তমানে আলোচনার অন্যতম শীর্ষ নাম হিসেবে বিবেচিত হচ্ছেন।

প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :

.

You might like