

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জুয়েল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জুয়েল মিয়া ওই ইউনিয়নের শ্রীপুর গ্রামের মো. সাহেদ বাদশার ছেলে।
পুলিশ জানায়, রাত আনুমানিক ২টা ২০ মিনিটের সময় গোলগাঁও বাজার এলাকায় ইয়াবা কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এ সময় জুয়েল মিয়াকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মধ্যনগর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :

















