

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর উপজেলার ২ নং আশিকাটি ইউনিয়নের ১৫০ নং সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (ম্যানেজিং কমিটি) সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মো. শাহাদাত হোসেন মিয়াজী। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ পদে নির্বাচিত হন।

গত ২৯ জুন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী ১২ সদস্যবিশিষ্ট এই পরিচালনা কমিটির অনুমোদন দেন (স্মারক নং: উমিঅ/সদর/চাঁদ২৬/৬০৬)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:সহ-সভাপতি: মাহবুবা খান, সদস্য সচিব: বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম লিটন, সদস্যবৃন্দ: ফেরদৌসী আক্তার, তাসলিমা আক্তার, রুনু আক্তার, সালমা আক্তার, শাহাদাত হোসেন প্রধানীয়া, রাসেল হাওলাদার, মহসিন মৃধা, জহিরুল ইসলাম ও মো. আবদুল করিম।
নবনির্বাচিত সভাপতি মো. শাহাদাত হোসেন মিয়াজী বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই দায়িত্ব পাওয়া আমার জন্য এক বিশাল সম্মান ও গভীর অনুভূতির বিষয়। আমি সর্বদা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাব। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে চাই।
এর পাশাপাশি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত এই সভাপতি।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ














