

সজীব খান :
আসন্ন তরপুচন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য, তরপুচন্ডী ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক, সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং একাধিকবার কারা নির্যাতিত নেতা ও তরুণ সমাজসেবক সাইফ মাহমুদ কবির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

সাইফ মাহমুদ কবির বলেন, “তরপুচন্ডী ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে নিজেকে সবসময় নিয়োজিত রাখতে চাই। একটি আধুনিক, উন্নত, নিরাপদ ও মানবিক ইউনিয়ন গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।
শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, যুবসমাজের কর্মসংস্থান, কৃষি উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করতে চাই। জনগণের সুখে-দুঃখে পাশে থাকা, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি জনবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমার অঙ্গীকার। আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে তরপুচন্ডী ইউনিয়নকে একটি আদর্শ, উন্নয়নমুখী ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব। জনগণের ভালোবাসা, আস্থা ও দোয়া নিয়েই আমি এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যেতে চাই।”
প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
.

















