

হিরক খান :
মুজিবনগর উপজেলার আসন্ন ০২ নং মোনাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ আনোয়ারুল ইসলাম মোল্লা ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব। বৃহস্পতিবার তিনি রামনগর-ভবানীপুর ব্রীজ মোড় এলাকায় গণসংযোগ করেন এবং সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় করে দোয়া ও ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে তিনি বলেন, নির্বাচিত হলে তিনি মোনাখালী ইউনিয়নকে একটি আদর্শ ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। সমাজ থেকে মাদক, সন্ত্রাস, অনলাইন জুয়া ও ইভটিজিং প্রতিরোধে তিনি কঠোর ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট ও ড্রেন নির্মাণ এবং শিক্ষার মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। স্থানীয় সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন, ইনশাআল্লাহ।
এসময় তার সাথে ০৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
.

















