

গাজী মোহাম্মদ মহসিন :
চাঁদপুর সদর উপজেলায় শিক্ষার আলো ছড়ানোর অন্যতম রূপকার, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর মরহুম আলহাজ্ব এম এম নুরুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বাদ জোহর আশিকাটি ইউনিয়নের হাপানীয়ায় তাঁরই প্রতিষ্ঠিত আল আরাফা জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের একমাত্র ছেলে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব তাঁর পিতার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চান।
এছাড়া মরহুম আলহাজ্ব এম এম নুরুল হকের প্রতিষ্ঠিত মনজুরা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের পক্ষ থেকেও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন পাটওয়ারী, সহকারী প্রধান শিক্ষক আলী আহসান মিজি, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল এবং আল আরাফা জামে মসজিদের সভাপতি (অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা) মো. মনির হোসেন মিজি, মসজিদে ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ
শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওঃ মোস্তফা পাটওয়ারী।
ক্যাপশনঃ চাঁদপুর সদরের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব এম এম নুরুল হকের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।
প্রকাশিত : রোববার, ২৬ জুলাই ২০২৬
.

















